Tuesday, August 18, 2026
বাড়ি জাতীয় অসুস্থ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, ভর্তি করা হল হাসপাতালে

অসুস্থ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, ভর্তি করা হল হাসপাতালে

অসুস্থ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, ভর্তি করা হল হাসপাতালে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ অগস্ট : অসুস্থ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়েক। রবিবার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হল হাসপাতালে। বিজেডি দলের তরফে জানানো হয়েছে বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকদিন হল রাজনীতি থেকে কার্যত নিজেকে গুটিয়ে নিয়েছেন ৭৮ বছর বয়সি নবীন। দীর্ঘদিন ধরে নানা অসুস্থতাতেও ভুগছেন। এবার তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন নবীনের শুভানুধ্যায়ীরা।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha