Tuesday, August 18, 2026
বাড়ি জাতীয় অ্যাঞ্জিয়োপ্লাস্টি হলো জে পি নাড্ডার, স্থিতিশীল রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

অ্যাঞ্জিয়োপ্লাস্টি হলো জে পি নাড্ডার, স্থিতিশীল রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

অ্যাঞ্জিয়োপ্লাস্টি হলো জে পি নাড্ডার, স্থিতিশীল রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

 



নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি..): শারীরিক অসুস্থতার কারণে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)- ভর্তি হয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। মঙ্গলবার হাসপাতালের তরফে বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছে, সোমবার তাঁর সফলভাবে অ্যাঞ্জিয়োপ্লাস্টি সম্পন্ন হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

হাসপাতাল সূত্রে খবর, গত ১৩ আগস্ট বুকে অস্বস্তি নিয়ে এইমস- ভর্তি হন কেন্দ্রীয় মন্ত্রী। ভর্তির পরই তাঁর একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকরা। সোমবার তাঁর অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়।

মঙ্গলবার এইমস কর্তৃপক্ষ তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডার সোমবার (১৭ আগস্ট) অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তিনি দিল্লির এইমস-এর কার্ডিওলজি বিভাগে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha