Friday, August 14, 2026
বাড়ি জাতীয় রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে ভারতীয়রা !

রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে ভারতীয়রা !

রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে ভারতীয়রা !

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৩ ফেব্রুয়ারি: রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে ভারতীয়রা! অবশেষে মানল মোদি সরকার। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে। এনিয়ে সংশ্লিষ্ট রুশ কর্তাদের সঙ্গে আলোচনা করছে ভারতীয় দূতাবাস।

দিন দুয়েক আগেই এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি চাঞ্চল্যকর অভিযোগ এনে বলেছিলেন, রাশিয়ার হয়ে যুদ্ধে নামানো হচ্ছে ভারতীয়দের। তার পর থেকেই শোরগোল পড়ে রাজনৈতিক মহলে। এই প্রেক্ষিতে এদিন একটি বিবৃতিও দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। সেখানে রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ‘আমরা জানতে পেরেছি কয়েকজন ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন।

তাঁরা যুদ্ধে সহকারী হিসাবে কাজ করছেন। বিষয়টি নজরে আসতেই সংশ্লিষ্ট রুশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস। তাঁদের দ্রুত চুক্তি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে প্রতিনিয়ত কথা বলা হচ্ছে। আমরা সমস্ত ভারতীয়দের অনুরোধ জানাচ্ছি, যথাযথ সতর্কতা অবলম্বন করুন। লড়াই থেকে দূরে থাকুন।’


রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে ভারতীয়রা! অবশেষে মানল মোদি সরকার। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে। এনিয়ে সংশ্লিষ্ট রুশ কর্তাদের সঙ্গে আলোচনা করছে ভারতীয় দূতাবাস।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha