Monday, October 19, 2026
বাড়ি জাতীয় শান্তি রক্ষার বন্ড চাওয়ার নোটিসকে চ্যালেঞ্জ, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ আইসা সভাপতি নেহা বোরা

শান্তি রক্ষার বন্ড চাওয়ার নোটিসকে চ্যালেঞ্জ, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ আইসা সভাপতি নেহা বোরা

শান্তি রক্ষার বন্ড চাওয়ার নোটিসকে চ্যালেঞ্জ, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ আইসা সভাপতি নেহা বোরা

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): শান্তি বজায় রাখার জন্য ১০ হাজার টাকার বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়ে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসইএম)-এর পাঠানো নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সভাপতি নেহা বোরা। একই সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএসএস) সংশ্লিষ্ট ধারায় জারি করা এই নোটিসের ওপর স্থগিতাদেশ এবং তা সম্পূর্ণ প্রত্যাহারের আর্জি জানিয়েছেন তিনি।

বামপন্থী ছাত্র সংগঠন আইসা-র পক্ষ থেকে জানানো হয়েছে, নেহা বোরাকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৩০ ধারার অধীনে নোটিস পাঠিয়ে শান্তি রক্ষার শর্তে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন। এই নোটিসকে সম্পূর্ণ অসাংবিধানিক ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে হাইকোর্টে জরুরি শুনানির আবেদন করেছেন আইসা সভাপতি।

সংগঠনটির আরও গুরুতর অভিযোগ, গত ১৬ অক্টোবর হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর থেকেই দিল্লি পুলিশের সাদা পোশাকের কর্মীরা অনবরত নেহা বোরার ওপর নজরদারি চালাচ্ছে এবং তাঁকে অনুসরণ করে ভয় দেখানোর চেষ্টা করছে। রাজনৈতিক বিরোধিতার কণ্ঠরোধ করতেই প্রশাসন ছাত্র নেতৃত্বের ওপর এই ধরনের প্রশাসনিক চাপ ও নজরদারির কৌশল নিচ্ছে বলে আইসা-র পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিষয়টি এখন দিল্লি হাইকোর্টের বিবেচনাধীন।

 

 



Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha