Tuesday, November 3, 2026
বাড়ি জাতীয় বিশাখাপত্তনমের তেল শোধনাগারে ভয়ংকর বিস্ফোরণ! কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বিশাখাপত্তনমের তেল শোধনাগারে ভয়ংকর বিস্ফোরণ! কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বিশাখাপত্তনমের তেল শোধনাগারে ভয়ংকর বিস্ফোরণ! কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ৩ :  অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর তৈল শোধনাগারে ভয়ংকর বিস্ফোরণ (Blast in Visakhapatnam Oil Refinery)। তারপরই বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।


পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে তেল শোধনাগার। তারপরই আগুন লেগে যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি তেল শোধনাগারের কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তেল শোধনাগারের ভিতরে একটি সালফার পিচ ট্যাঙ্কে আগুন লেগেই এই বিপত্তি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও চলছে আগুন নেভানোর কাজ।


বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন, আগুন কেবল ওই ট্যাঙ্কের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তেল শোধনাগারের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েনি। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। অগ্নিকাণ্ডের একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, শোধনাগারের একটি অংশে দাউ দাউ করে জ্বলছে আগুন। সঙ্গে ঘন কালো ধোঁয়া। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি  স্যন্দন ডিজিটাল ।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha