তিরুচিরাপল্লী
(তামিলনাড়ু), ২৬ অক্টোবর (হি.স.): বৈদেশিক মুদ্রাবাজারে ভারতীয় টাকার দরে হঠাৎ ওঠানামা বা অস্থিরতা সামাল দিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে টাকার প্রকৃত বিনিময় মূল্য কত হওয়া উচিত, তা আরবিআই কখনও ঠিক করে দেয় না বলেও এদিন মন্তব্য করেন তিনি। সোমবার তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বক্তব্য তুলে ধরেন।
মুদ্রার মান প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) টাকার মূল্যে আকস্মিক ওঠানামা রোধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে। তবে, টাকার মূল্য কত হওয়া উচিত, তা আরবিআই নির্ধারণ করে না। এসআইআর-এর বিরুদ্ধে প্রতিবাদের বিষয়ে তিনি বলেন, "সুপ্রিম কোর্ট সারা দেশ থেকে আসা অভিযোগগুলির শুনানি করছিল। আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার চেষ্টা ছিল একটি উপায়, যা অনেকেই অনুসরণ করছিলেন। বিকল্প হিসেবে, মানুষ রাস্তায় নেমে রাজনৈতিক প্রতিবাদও করতে পারতেন—অনেকে সেটিও করছিলেন।"
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান