Friday, October 23, 2026
বাড়ি জাতীয় বিহারের বাজি কারখানায় প্রচণ্ড বিস্ফোরণ! বহু মৃত্যুর আশঙ্কা

বিহারের বাজি কারখানায় প্রচণ্ড বিস্ফোরণ! বহু মৃত্যুর আশঙ্কা

বিহারের বাজি কারখানায় প্রচণ্ড বিস্ফোরণ! বহু মৃত্যুর আশঙ্কা

স্যন্দন ডিজিটাল ডেস্ক ২৩ অক্টোবর : শুক্রবার বিহারের সিওয়ান জেলার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, আতশবাজি মজুত রাখা একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা মহম্মদ আমিরুদ্দিন মিয়াঁর বাড়িতে মজুত রাখা আতশবাজিতে আগুন লেগে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় হতাহতের সংখ্যা এখনও জানা না গেলেও বহু মৃত্যুর আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। সিয়ানের পুলিশ কর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছে। গুরুতর জখম বহু।


স্থানীয়দের ভাষ্যমতে, বিস্ফোরণের তীব্রতায় কিছু মৃতদেহ এমনভাবে বিকৃত হয়ে গিয়েছে যে সেগুলোর পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।


জানা গিয়েছে, মিয়াঁ আতশবাজির ব্যবসার সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত। যে সময় বিস্ফোরণ ঘটেছিল সেই সময় ঘরের ভিতরে বেশ কয়েকজন ছিলেন বলে আশপাশের মানুষেরা জানিয়েছেন। আগুন আশপাশের বাজিগুলির উপরে ছড়িয়ে পড়তেই লাগাতার বিস্ফোরণ ঘটতে থাকে। 


এও জানা যাচ্ছে, বিস্ফোরণগুলোর তীব্রতা এতটাই ছিল যে বাড়িটির সামনের অংশ ধসে পড়ে। এবং ধ্বংসাবশেষ রাস্তাতেও ছড়িয়ে পড়ে। প্রায় দু’ঘণ্টা ধরে বিস্ফোরণ ঘটতে থাকে, যার ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যদি প্রয়োজনীয় অনুমতি ছাড়াই আতশবাজি তৈরি করা হয়ে থাকে, তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে একথা বলাই যায়। এই মুহূর্তে পুলিশ, দমকল বাহিনী এবং প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha