Saturday, October 17, 2026
বাড়ি জাতীয় ষষ্ঠীর রাতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, শব্দ শোনা গেল ১৫ কিলোমিটার দূরে! মৃত ৫

ষষ্ঠীর রাতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, শব্দ শোনা গেল ১৫ কিলোমিটার দূরে! মৃত ৫

ষষ্ঠীর রাতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, শব্দ শোনা গেল ১৫ কিলোমিটার দূরে! মৃত ৫

স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৭ অক্টোবর : শুক্রবার গভীররাতে ভয়াবহ দুর্ঘটনা গুজরাটের ভারুচ জেলায়। একটি রাসয়ানিক কারখানায় রিয়্যাক্টর বিস্ফোরণে মৃত ৫। আহত কমপক্ষে ৬ শ্রমিক। ভয়াবহ বিস্ফোরণের তীব্রতা এটতাই ছিল যে তা প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছে। বিস্ফোরণের জেরে কারখানা থেকে মিথাইল ডাইক্লোরাইড গ্যাস লিক করতে থাকে। ফলে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। তাতেও অনেক কর্মী অসুস্থ হয়ে পড়েন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


পুলিশ ও কারখানা সূত্রে জানা গিয়েছে, রাসায়নিক কারখানাটিতে হাইড্রোজিনেশন প্রক্রিয়া চলছিল। সেই সময় ১৫ কিলোলিটারের একটি রিয়্যাক্টরে বিস্ফোরণ ঘটে। তার তীব্রতা এতটাই ছিল যে, ভগ্নাংশ কারখানার বাইরে গিয়ে পড়ে। শব্দ শোনা যায় প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে। বিস্ফোরণের পরই কারাখানার একাংশ ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে গ্যাস লিক করতে থাকে। শ্রমিকদের চোখে জ্বালা করতে থাকে। অনেকে গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও জেলা প্রশাসনের কর্তারা। আহতদের উদ্ধার করে ভারুচ ও ভদোদরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদের দেহও উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে চারজনকে শনাক্ত করা গিয়েছে। তাঁদের নাম জয়দীপ প্যাটেল (২৭), অনিকেতকুমার হরিকিশোর (২৪), অর্জুন রামসিংহ (২০) গৌতম তালাভিয়, বৃন্দ তালাভিয়া। একজনের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলে গিয়েছেন ভারুচ মহকুমা ম্যাজিস্ট্রেট মনীষা মানানি। তিনি জানিয়েছেন, “হাইড্রোজিনেশন প্রক্রিয়া চলাকালীন এই বিস্ফোরণ ঘটেছে। একটি ঘটনার তদন্ত করবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।”

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha