Saturday, October 17, 2026
বাড়ি জাতীয় বুকে সংক্রমণ, গুরুতর অসুস্থ লালকৃষ্ণ আডবানী, এখন কেমন আছেন?

বুকে সংক্রমণ, গুরুতর অসুস্থ লালকৃষ্ণ আডবানী, এখন কেমন আছেন?

বুকে সংক্রমণ, গুরুতর অসুস্থ লালকৃষ্ণ আডবানী, এখন কেমন আছেন?

স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৭ অক্টোবর : গুরুতর অসুস্থ বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানী। বুকে সংক্রমণ হওয়ার কারণে শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে। তবে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।


দীর্ঘদিন ধরেই শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় নবতিপর বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানীর। বার্ধক্যজনিত অসুখে ভুগছেন ৯৮ বছর বয়সি প্রাক্তন সাংসদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে হাসপাতালের পালমোনারি বিভাগে ভর্তি করা হয়। বয়সজনিত নানা সমস্যা থাকায় তাঁর চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আপাতত চিকিৎসকদের একটি টিমের পর্যবেক্ষণে রয়েছেন প্রবীণ এই রাজনীতিক।


আসলে গত বছর তিনেক ধরেই শরীরটা ভালো যাচ্ছে না আডবানীর। যে কারণে তাঁর শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নেতার বাড়িতে গিয়ে তাঁর হাতে তুলে দেন ভারতরত্ন সম্মান। এ বছর এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হলেন আডবানী। বার্ধক্যজনিত স্বাস্থ্য সমস্যার কারণে চলতি বছরের মে মাসে ওই বেসরকারি হাসপাতালেই ভর্তি করা হয়েছিল তাঁকে। তিনি কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সেখান থেকে ছাড়া পান।


১৯২৭ সালে করাচিতে (তৎকালীন অবিভক্ত ভারতে) জন্ম ‘লৌহমানবে’র। আরএসএসের মাধ্যমেই রাজনৈতিক পথ চলা শুরু করেন। ১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টির জন্মের অন্যতম রূপকার তিনি। জনতা দল ছেড়ে সঙ্গীদের নিয়ে বিজেপির জন্ম দেন। তাঁর উত্থানের সঙ্গেই ভারতীয় রাজনীতিতে জুড়ে যায় রামের রাজনীতি। গত শতকের আটের দশকে ভারতীয় রাজনীতির অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। তাঁর নেতৃত্বে রথযাত্রার মধ্যে দিয়েই অযোধ্যায় রামমন্দিরের আন্দোলনের প্রকৃত সূচনা। ২০০২-২০০৪ সালে অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন তিনি।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha