Sunday, October 11, 2026
বাড়ি জাতীয় বন্যা কবলিত বারাণসী, প্রয়াগরাজে বাড়ছে গঙ্গা ও যমুনার জলস্তর

বন্যা কবলিত বারাণসী, প্রয়াগরাজে বাড়ছে গঙ্গা ও যমুনার জলস্তর

বন্যা কবলিত বারাণসী, প্রয়াগরাজে বাড়ছে গঙ্গা ও যমুনার জলস্তর

বারাণসী, ৫ সেপ্টেম্বর (হি.স.): বারাণসীর বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্লাবিত নীচু এলাকা, বহু ঘর-বাড়িতে জল ঢুকে গিয়েছে। বন্যা জলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ ও বন্যা পরিস্থিতির খোঁজখবর নিতে এদিন বিকেলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শহরে আসার কথা রয়েছে।

অন্যদিকে, প্রয়াগজারে গঙ্গা ও যমুনা নদীর জল নিচু এলাকার বসতিগুলিতে ঢুকে পড়েছে। প্রয়াগরাজের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। সেখানেও দুর্বিষহ অবস্থা। আবার কোসি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় মোরাদাবাদের মুন্ধা পান্ডে এলাকার বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে এবং মানুষ প্রশাসনের দেওয়া নৌকায় করে যাতায়াত করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha