Thursday, October 15, 2026
বাড়ি জাতীয় বর্ষার বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল; মৃত্যু বেড়ে ২৫৯, এখনই থামবে না বর্ষণ

বর্ষার বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল; মৃত্যু বেড়ে ২৫৯, এখনই থামবে না বর্ষণ

বর্ষার বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল; মৃত্যু বেড়ে ২৫৯, এখনই থামবে না বর্ষণ

শিমলা, ২ সেপ্টেম্বর (হি.স.): বর্ষার বৃষ্টিতে এবার বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫৯। বহু রাস্তা এখনও বন্ধ রয়েছে, পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে বিভিন্ন জেলায়। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাও বৃষ্টির দাপট বজায় থাকবে পাহাড়ি এই রাজ্যে।

স্টেট ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের তথ্য অনুযায়ী, হিমাচল প্রদেশে বর্ষাকালীন দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ২৫৯-এ দাঁড়িয়েছে। ৩০ জুন থেকে ১ সেপ্টেম্বর—এই ৬৪ দিনের মধ্যে সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ ১,২০০ কোটি টাকা ছাড়িয়েছে। মৃত ২৫৯ জনের মধ্যে ১০৬ জনের মৃত্যু হয়েছে বৃষ্টি ও দুর্যোগজনিত ঘটনায়; এর মধ্যে ভূমিধসে ১৮ জন এবং জলে ডুবে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে সড়ক দুর্ঘটনায় আরও ১৫৩ জনের মৃত্যু হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha