Thursday, October 15, 2026
বাড়ি জাতীয় ৮ বছরের পুরনো মামলায় ধ্রুব রাঠিকে সমন পাঠাল দিল্লির আদালত, বিপাকে ইউটিউবার

৮ বছরের পুরনো মামলায় ধ্রুব রাঠিকে সমন পাঠাল দিল্লির আদালত, বিপাকে ইউটিউবার

৮ বছরের পুরনো মামলায় ধ্রুব রাঠিকে সমন পাঠাল দিল্লির আদালত, বিপাকে ইউটিউবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৫ অক্টোবর : ভারতের আসতেই বিপাকে ধ্রুব রাঠি । ৮ বছরের পুরনো একটি মামলায় জনপ্রিয় ইউটিউবারকে সমন পাঠাল দিল্লির সাকেত আদালত। আগামী ১৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।


জানা যাচ্ছে, মামলাটি দায়ের করেছিলেন বিকাশ পাণ্ডে নামে এক যুবক। তিনি ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামক একটি সমাজমাধ্যম পেজের প্রতিষ্ঠাতা। তাঁর অভিযোগ, ২০১৮ সালের মে মাসে ধ্রুব ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ নামে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে তিনি তাঁকে বিজেপির আইটি সেলের সদস্য বলে দাবি করেছিলেন। ভিডিওতে তাঁকে নিয়ে মিথ্যা ও মানহানিকর মন্তব্যও করেছিলেন বলে অভিযোগ ধ্রুবের বিরুদ্ধে। মামলাকারীর আরও দাবি, ভিডিওতে ধ্রুব বলেছিলেন, মহাবীর প্রসাদ নামে এক যুবক ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে বিকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগ প্রত্যাহারের জন্য বিকাশ তাঁকে ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন। 


প্রসঙ্গত, গত শনিবার দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভের আগেই গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ধ্রুবকে। প্রায় ২০-২২ ঘণ্টা পর এদিন রাতেই তাঁকে মুক্তি দেয় পুলিশ। তাঁকে আটক করা হয়নি। ফলে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করারও প্রয়োজন পড়েনি। তবে দিল্লির এক পুলিশকর্তা জানিয়েছেন, আগামী দিনে যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি ফের যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করেন, তাহলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বা তাঁর বিরুদ্ধে অন্য কোনও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha