Wednesday, August 12, 2026
বাড়ি জাতীয় সংখ্যালঘুদের দমন করার জন্য এফসিআরএ বিলটি আনতে চায় কেন্দ্র : অখিলেশ যাদব

সংখ্যালঘুদের দমন করার জন্য এফসিআরএ বিলটি আনতে চায় কেন্দ্র : অখিলেশ যাদব

সংখ্যালঘুদের দমন করার জন্য এফসিআরএ বিলটি আনতে চায় কেন্দ্র : অখিলেশ যাদব

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): এফসিআরএ বিলের সমালোচনায় সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, সংখ্যালঘুদের দমন করার জন্য এফসিআরএ বিলটি আনতে চায় কেন্দ্র। বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন, "সংখ্যালঘুদের দমন করার উদ্দেশ্যেই তারা এফসিআরএ বিলটি আনতে চাইছে। কেবল নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই তারা এটি নিয়ে আসতে চায়। আপনারা এমন জায়গায় বিমানবন্দর তৈরি করছেন যেখানে এখন জল জমে থাকে, আর এক্সপ্রেসওয়েগুলিতে রয়েছে গর্ত। তাহলে আপনারা আসলে কী করছেন?"

এফসিআরএ বিল প্রসঙ্গে অখিলেশের স্ত্রী তথা সপা সাংসদ ডিম্পল যাদব বলেন, "বিলটি যদি জেপিসি-র কাছে পাঠানো হয়, তবে তা ভালো। এই বিলের মাধ্যমে সরকার এমন সব সংস্থাকে ভয় দেখাতে পারত, যারা হয়তো তাদের নির্দেশ অনুযায়ী কাজ করছিল না।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha