Wednesday, August 12, 2026
বাড়ি জাতীয় ছাত্র বিক্ষোভে পুলিশি পদক্ষেপ-সহ একাধিক ইস্যুতে সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ

ছাত্র বিক্ষোভে পুলিশি পদক্ষেপ-সহ একাধিক ইস্যুতে সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ

ছাত্র বিক্ষোভে পুলিশি পদক্ষেপ-সহ একাধিক ইস্যুতে সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি. স.): সংসদের বাদল অধিবেশনের ১৩তম দিনে বুধবার যন্তর-মন্তরে ছাত্র বিক্ষোভে পুলিশি পদক্ষেপ, রামমন্দিরে চড়াবা (দান) সংক্রান্ত অভিযোগ-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে ঘিরে সংসদ চত্বরে বিক্ষোভে সামিল হল কংগ্রেস-সহ বিরোধী দলগুলির সাংসদরা। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সংসদে এ বিষয়ে জবাবদিহির দাবি জানানো হয়।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ বিরোধী সাংসদরা সংসদ চত্বরে গান্ধী মূর্তি থেকে মকর দ্বার পর্যন্ত প্রতিবাদ মিছিলও করেন।

কংগ্রেস, সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল-সহ একাধিক বিরোধী দলের সাংসদরা ব্যানার ও পোস্টার হাতে বিক্ষোভে অংশ নেন। তাঁদের অভিযোগ, গত ২০ জুলাই যন্তর-মন্তরে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ অযথা বলপ্রয়োগ করেছে। এই ঘটনার দায় নির্ধারণ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে এসে জবাব দিতে হবে।

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ছাত্রদের বিরুদ্ধে যদি গুলি, পেলেট গান, কাঁদানে গ্যাস বা লাঠিচার্জ করা হয়ে থাকে, তবে তার দায় অবশ্যই কারওর না কারওর। এই ধরনের নির্দেশ প্রশাসন বা সরকারের উচ্চস্তর থেকেই আসে। তাই ঘটনার পূর্ণ জবাবদিহি নিশ্চিত করা উচিত।

নির্দল সাংসদ পাপ্পু যাদব অভিযোগ করেন, বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ কেবল রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেই সক্রিয় থাকেন। আইন সম্পর্কে তাঁর সঠিক ধারণা নেই বলেও মন্তব্য করেন তিনি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha