Wednesday, August 12, 2026
বাড়ি জাতীয় ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা

ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা

ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা

নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): তিনদিনের ভারত সফরে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ নিজ দেশের মন্ত্রী ও প্রতিনিধিদলের সঙ্গে পরস্পরের পরিচয় করিয়ে দেন।

উল্লেখ্য, ষোড়শ ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবারই নতুন দিল্লিতে এসে পৌঁছন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এই সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করা হবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha