Friday, August 14, 2026
বাড়ি জাতীয় শ্রীভূমির চুড়াইবাড়িতে বাজেয়াপ্ত প্রায় ১২ লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ, গ্রেফতার দুই

শ্রীভূমির চুড়াইবাড়িতে বাজেয়াপ্ত প্রায় ১২ লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ, গ্রেফতার দুই

শ্রীভূমির চুড়াইবাড়িতে বাজেয়াপ্ত প্রায় ১২ লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ, গ্রেফতার দুই

বাজারিছড়া (অসম), ২২ জুন (হি.স.) : দক্ষিণ অসমের বাজারিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়ি চেকগেটে ফের বাজেয়াপ্ত হয়েছে এসকাফ ব্ৰ্যান্ডের নেশাজাতীয় কফ সিরাপ। এবারের বাজেয়াপ্তকৃত কফ সিরাপগুলির কালোবাজারি মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক ও সহচালক যথাক্ৰমে চিরঞ্জিৎ রাভা এবং বিকাশ রাভাকে। উভয়ের বাড়ি অসমের কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত বকো থানাধীন পুখুরিপাড়ায়।

চুড়াইবাড়ি (অসম) পুলিশ চেকপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস এ খবর দিয়ে জানান, আজ সোমবার দুপুরে গুয়াহাটি থেকে এএস ০১ ইউসি ৪৩১৪ নম্বরের ছয় চাকার একটি অনলাইন সামগ্রী বোঝাই কন্টেইনার আগরতলায় (ত্রিপুরা) যাওয়ার পথে অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তের বাজারিছড়ার চুড়াইবাড়ি ওয়াচপোস্টে আসে। কন্টেইনারে (লরি) তালাশি চালিয়ে অনলাইন সামগ্রী নানা ধরনের পোশাক ও প্যান্টের পকেট থেকে ১,২০০ শিশি এসকাফ কফ সিরাপি উদ্ধার হয়। এগুলির কালোবাজারি মূল্য কমপক্ষে ১২ লক্ষ টাকা হবে, জানান চেকপোস্ট ইনচার্জ নিরঞ্জন দাস।

তিনি জানান, অবৈধ কফ সিরাপ পাচারের সঙ্গে জড়িত অভিযোগে গাড়ির চালক ও সহচালককে গ্ৰেফতার করা হয়েছে। পুলিশ অফিসার জানান, জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাদের শ্রীভূমিতে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হবে, জানান পুলিশ অফিসার নিরঞ্জন দাস।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha