Thursday, August 13, 2026
বাড়ি জাতীয় খান স্যারের কোচিংয়ের বাইরে গুলি-কাণ্ডে ধৃত ৩, তদন্তে সব দিক খতিয়ে দেখছে পুলিশ

খান স্যারের কোচিংয়ের বাইরে গুলি-কাণ্ডে ধৃত ৩, তদন্তে সব দিক খতিয়ে দেখছে পুলিশ

খান স্যারের কোচিংয়ের বাইরে গুলি-কাণ্ডে ধৃত ৩, তদন্তে সব দিক খতিয়ে দেখছে পুলিশ

পাটনা, ৩ জুন (হি.স.): পাটনায় খান স্যারের কোচিং সেন্টারের বাইরে গুলি-কাণ্ডে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিহার পুলিশ জানিয়েছে, "শিক্ষক খান স্যারের কোচিং ইনস্টিটিউটের বাইরে গুলি চালানোর ঘটনায় তিনজনকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।"

পুলিশের মতে, ধৃতদের মধ্যে একটি কোচিং ইনস্টিটিউটের পরিচালকও রয়েছেন। বর্তমানে পুলিশ পুরো ঘটনাটি এবং এতে অন্যান্য সন্দেহভাজনদের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে সক্রিয়ভাবে তদন্ত করছে। এই ঘটনায় আরও গ্রেফতারের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবার রাতে খান স্যারের কোচিং ইনস্টিটিউটের বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। খান স্যার নিজেও নিরাপত্তার দাবি জানান।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha