Wednesday, August 12, 2026
বাড়ি জাতীয় লেহ-তে হেলিকপ্টার দুর্ঘটনা, প্রাণে বাঁচলেন তিন সেনা আধিকারিক

লেহ-তে হেলিকপ্টার দুর্ঘটনা, প্রাণে বাঁচলেন তিন সেনা আধিকারিক

লেহ-তে হেলিকপ্টার দুর্ঘটনা, প্রাণে বাঁচলেন তিন সেনা আধিকারিক

লেহ, ২৩ মে (হি.স.) : লাদাখের লেহ সংলগ্ন টাংস্টে পাহাড়ি এলাকায় গত বুধবার ভারতীয় সেনার একটি চিতা হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ে। তবে এই ঘটনায় হেলিকপ্টারে থাকা তিন সেনা আধিকারিক অল্পের জন্য প্রাণে বেঁচে যান। সেনার তরফে শনিবার এই ঘটনার তথ্য জানানো হয়েছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারটি চালাচ্ছিলেন একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর। তাঁদের সঙ্গে ছিলেন তৃতীয় ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল সচিন মেহতা।

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকেই নিরাপদে বের করা হয়। তাঁদের সামান্য আঘাত লেগেছে, তবে অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। আধিকারিকরা এই ঘটনাকে “অলৌকিক রক্ষা” হিসেবে বর্ণনা করেছেন। সেনা সূত্রে আরও জানা গিয়েছে , দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনার মধ্যেই সেনার পুরনো চিতা ও চেতক হেলিকপ্টার নিয়ে দীর্ঘমেয়াদি আধুনিকীকরণ পরিকল্পনাও সামনে এসেছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে ধাপে ধাপে এই পুরনো হেলিকপ্টারগুলি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। আগামী আট থেকে দশ বছরের মধ্যে এগুলির জায়গায় নতুন হালকা হেলিকপ্টার যুক্ত করা হবে।

সেনার বিমান শাখার আধুনিকীকরণের অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা হেলিকপ্টার ব্যবহারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অস্থায়ীভাবে কিছু বিমান লিজ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। প্রায় ২৫০টি নতুন হেলিকপ্টারের প্রয়োজন বলে জানা গেছে।

ভারতীয় বিমান নির্মাণ সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) একসময় চিতা ও চেতক হেলিকপ্টার উৎপাদন করলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। তবে এই হেলিকপ্টারগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখনও সংস্থার ওপরই রয়েছে।

উচ্চ পার্বত্য অঞ্চলে, বিশেষ করে সিয়াচেনের মতো এলাকায়, এই হেলিকপ্টারগুলি এখনও সেনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনার কারণে এগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha