Friday, August 14, 2026
বাড়ি জাতীয় সাইপ্রাস ভারতের শীর্ষ ১০ বিনিয়োগকারীর মধ্যে অন্যতম : প্রধানমন্ত্রী

সাইপ্রাস ভারতের শীর্ষ ১০ বিনিয়োগকারীর মধ্যে অন্যতম : প্রধানমন্ত্রী

সাইপ্রাস ভারতের শীর্ষ ১০ বিনিয়োগকারীর মধ্যে অন্যতম : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেস-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৃহস্পতিবারই ভারতে এসে পৌঁছেছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট। এদিন সকালে নতুন হায়দরাবাদ হাউসে সাইপ্রাসের প্রেসিডেন্ট-এর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে তাঁরা দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুই দেশের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়।

পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেস দুই দেশের মধ্যে মউ চুক্তি বিনিময়ের সাক্ষী থাকেন। সাইপ্রাসের প্রেসিডেন্ট-এর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেন, "সাইপ্রাস ভারতের শীর্ষ ১০ বিনিয়োগকারী দেশের মধ্যে অন্যতম। গত দশকে ভারতে সাইপ্রাসের বিনিয়োগ দ্বিগুণ হয়েছে। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি নতুন সুযোগের দ্বার উন্মোচন করেছে। আগামী ৫ বছরে আমরা এই বিনিয়োগ দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছি।" প্রধানমন্ত্রী বলেন, "সাইপ্রাসের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সহযোগিতাও বৃদ্ধি পেয়েছে। আমরা সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রেও সহযোগিতা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছি। আমরা বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করেছি। ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, আমরা সংঘাতের দ্রুত অবসান ও শান্তির প্রচেষ্টাকে সমর্থন করে যাব। আমরা এই বিষয়েও একমত যে, ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো নিরসনের জন্য বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি ও গুরুত্বপূর্ণ।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha