Sunday, August 16, 2026
বাড়ি জাতীয় কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন অমিত শাহও

কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন অমিত শাহও

কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন অমিত শাহও

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে দিলেন তিনিও। পশ্চিম এশিয়ায় সংকটময় পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীর কাছে একগুচ্ছ আবেদনও জানিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়েছেন।

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে অর্ধেকেরও কম করেছেন। বুধবার সকালে নতুন দিল্লির বাসভবন থেকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বেরোন, তখন দেখা যায় তাঁর কনভয়ের গাড়ির সংখ্যা অনেকটাই কমেছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha