Sunday, August 16, 2026
বাড়ি জাতীয় শাহরুখ, অজয় ও টাইগারকে নোটিশ এফডিএ-র

শাহরুখ, অজয় ও টাইগারকে নোটিশ এফডিএ-র

শাহরুখ, অজয় ও টাইগারকে নোটিশ এফডিএ-র

মুম্বই, ১৬ আগস্ট (হি.স.): নিষিদ্ধ পান মশলার বিজ্ঞাপন করার জন্য তিন বলিউড তারকাকে শোকজ নোটিশ পাঠাল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে ওই নোটিশ পাঠিয়েছে এফডিএ। নোটিশে বলা হয়েছে, তাঁরা বিজ্ঞাপনের মাধ্যমে পরোক্ষ ভাবে পান মশলার প্রচার করেছেন যা মহারাষ্ট্রে নিষিদ্ধ। ওই নোটিশে তিন তারকাকে বলা হয়েছে, তাঁরা যেন অবিলম্বে ওই বিজ্ঞাপন থেকে সরে আসেন ও পান মশলার প্রচার করা থেকে বিরত থাকেন।

মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে 'বিমল এলাচি'র বিজ্ঞাপনের মাধ্যমে পরোক্ষভাবে নিষিদ্ধ পানমশলা ও গুটখার প্রচার (সারোগেট অ্যাডভারটাইজিং) করার অভিযোগে শো-কজ নোটিশ পাঠিয়েছে। বিজ্ঞাপনের প্রচারমূলক কন্টেন্ট ১৫ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha