Tuesday, August 11, 2026
বাড়ি জাতীয় সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে, ভিডিও বার্তা মমতার

সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে, ভিডিও বার্তা মমতার

সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে, ভিডিও বার্তা মমতার

কলকাতা, ৪ মে (হি.স.): ভোট গণনার প্রাথমিক প্রবণতা বিজেপির পক্ষে যাওয়ার পরেই সোমবার ভিডিও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দয়া করে কাউন্টিং এজেন্ট, প্রার্থীরা এলাকা ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি আগেই বলেছিলাম প্রথম দু তিন রাউন্ডে ওদের গুলো আগে দেখাবে। অনেক জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখেছে। কল্যাণীতে ৭টা মেশিন পাওয়া গেছে , যেখানে কোনও মিল নেই। এসআইআরে ভোট লুঠ করেছে। ৭০-১০০ টা সিটে আমরা এগিয়ে, সেগুলো প্রকাশ করছে না। মিডিয়ায় মিথ্যে খবর খাওয়াচ্ছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে আমাদের পুলিশ। ভয় পাবেন না, মনখারাপের কারণ নেই, সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে। ১৪-১৮ রাউন্ডের পরই আপনারা জিতবেন, আমি পাশে আছি, বাঘের বাচ্চার মতো লড়াই করুন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha