Tuesday, August 11, 2026
বাড়ি জাতীয় কেরলমে জাদু সংখ্যা অতিক্রম ইউডিএফ-এর, জয় নিয়ে আশাবাদী শশী

কেরলমে জাদু সংখ্যা অতিক্রম ইউডিএফ-এর, জয় নিয়ে আশাবাদী শশী

কেরলমে জাদু সংখ্যা অতিক্রম ইউডিএফ-এর, জয় নিয়ে আশাবাদী শশী

তিরুঅনন্তপুরম, ৪ মে (হি.স.): কেরলমে জাদু সংখ্যা অতিক্রম করে ফেলল ইউডিএফ। দক্ষিণ ভারতের এই রাজ্যে জয় নিয়ে আশাবাদী শশী থারুর। নির্বাচন কমিশনের সর্বশেষ প্রবণতা অনুযায়ী, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার অতিক্রম করেছে। কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, "আমরা পরিবর্তনের দল। এই সরকার গত দশ বছর ধরে যেভাবে রাজনীতি করেছে, আমরা তা পরিবর্তন করতে চাই। আমার মতে, এক নতুন ধরনের রাজনীতি অত্যন্ত জরুরি।"

মুখ্যমন্ত্রীর মুখ প্রসঙ্গে শশী বলেন, "আমরা এখন এই বিষয়ে আলোচনা করতে চাই না। নির্বাচনের ফলাফল আসতে দিন। কংগ্রেস সভাপতি খাড়গে সাহেব বিজয়ী বিধায়কদের সঙ্গে কথা বলার জন্য কাউকে পাঠাবেন। এরপর তাঁরা তাঁদের মতামত দেবেন। তারপর হাইকমান্ড সিদ্ধান্ত নেবে।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha