Monday, August 17, 2026
বাড়ি জাতীয় ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখের লেহ, তীব্রতা ৪.১

ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখের লেহ, তীব্রতা ৪.১

ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখের লেহ, তীব্রতা ৪.১

লেহ, ৩০ এপ্রিল (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখের লেহ। বৃহস্পতিবার ভোরে ৪.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৩.৫৪ মিনিট নাগাদ ৪.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় লাদাখের লেহ-তে।

ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে, ৩৬.৭২ উত্তর অক্ষাংশ এবং ৭৪.৪৫ পূর্ব দ্রাঘিমাংশ। কার্গিল থেকে ২৮৪ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে এবং শ্রীনগর থেকে ২৯৫ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। মৃদু এই তীব্রতায় কোথাও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha