Thursday, October 15, 2026
বাড়ি জাতীয় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ফের বড়সড় ভূমিধস, যানবাহন চলাচল বন্ধ

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ফের বড়সড় ভূমিধস, যানবাহন চলাচল বন্ধ

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ফের বড়সড় ভূমিধস, যানবাহন চলাচল বন্ধ

রামবান, ৬ এপ্রিল (হি.স.): ফের বড়সড় ভূমিধসের ঘটনা ঘটল জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে। রবিবার রাতে জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে গুরুত্বপূর্ণ এই রাস্তায় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে যানবাহন চলাচল। রবিবার রাতে ক্যারোল সেতু ও চন্দরকোটের মধ্যবর্তী এলাকায় অবিরাম পাথর ধসের ঘটনা ঘটে।

পাথর ও কাদা-মাটি সহ বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জাতীয় সড়কের ওপর আছড়ে পড়ে। এর ফলে সড়কের উভয় লেন সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে যায় এবং দুই দিক থেকেই যান চলাচল ব্যাহত হয়। মানুষের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। মেরামতের কাজ এখন পুরোদমে চলছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha