Saturday, August 15, 2026
বাড়ি জাতীয় পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে ১০০-র বেশি উড়ান বাতিল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে ১০০-র বেশি উড়ান বাতিল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে ১০০-র বেশি উড়ান বাতিল

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিমান পরিষেবায় বড় প্রভাব পড়েছে। এর জেরে দিল্লি ও মুম্বই বিমানবন্দর থেকে শনিবার অন্তত ১০০-রও বেশি আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে।

জানা গেছে, মুম্বই বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল এমন ৩৫টি উড়ান এবং সেখানে অবতরণের কথা ছিল এমন ৩৬টি উড়ান বাতিল করা হয়েছে। একইভাবে দিল্লি বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল এমন ২২টি এবং সেখানে আসার কথা ছিল এমন ১৭টি উড়ান বাতিল করা হয়েছে।

দিল্লি বিমানবন্দরের অপারেটর ডায়াল (ডেলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড) এক্স-এ জানিয়েছে, পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পশ্চিমমুখী কিছু আন্তর্জাতিক উড়ানের সময়সূচিতে বিলম্ব হতে পারে বা পরিবর্তন করা হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর বিমান পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় বহু বিমান সংস্থা সীমিত সংখ্যক উড়ান পরিচালনা করছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha