Thursday, October 15, 2026
বাড়ি জাতীয় বিহারে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির

বিহারে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির

বিহারে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ অক্টোবর : বিহারে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে ৭১ জনের ওই তালিকায় নাম নেই বিহার বিধানসভার স্পিকার নন্দকিশোর যাদবের। ২০১০ সাল থেকে তিনি পাটনা সাহিব কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রত্নেশ কুশওয়াহাকে। তবে প্রথম তালিকায় নাম রয়েছে বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহার। পাশাপাশি, নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন আরজেডি নেতা রামকৃপাল যাদবেরও। যদি দানাপুর কেন্দ্র থেকে লড়বেন। অন্যদিকে, সম্রাট প্রতিদ্বন্দ্বিতা করবেন তারাপুর কেন্দ্র থেকে এবং বিজয় লড়বেন লখিসরাই কেন্দ্র থেকে। প্রার্থীতালিকায় উল্লেখযোগ্য নামগুলির মধ্যে রয়েছে প্রেম কুমার, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ, অলোক রঞ্জন ঝা এবং মঙ্গল পাণ্ডে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha