Saturday, August 15, 2026
বাড়ি বিশ্ব সংবাদ শুল্কযুদ্ধে কানাডার উপর বড়সড় আঘাত হানলেন ডোনাল্ড ট্রাম্প।

শুল্কযুদ্ধে কানাডার উপর বড়সড় আঘাত হানলেন ডোনাল্ড ট্রাম্প।

শুল্কযুদ্ধে কানাডার উপর বড়সড় আঘাত হানলেন ডোনাল্ড ট্রাম্প।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ জুলাই : শুল্কযুদ্ধে কানাডার উপর বড়সড় আঘাত হানলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, কানাডিয়ান পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক চাপানো হবে। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই কানাডার সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। শুল্ক চাপানো নিয়েও রণংদেহি অবস্থান নিয়েছে দু’পক্ষ।


আগামী ১ আগস্ট থেকে একাধিক দেশের উপর নতুন করে শুল্ক চাপাচ্ছে আমেরিকা। ইতিমধ্যেই ২২টি দেশের কাছে পৌঁছে গিয়েছে মার্কিন প্রেসিডেন্টের চিঠি। জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, বাংলাদেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে। আলজেরিয়া, ব্রুনেই, ইরাক, লিবিয়া, মলডোভা, শ্রীলঙ্কা এবং ফিলিপিন্সের উপরেও আছড়ে পড়েছে শুল্কবোমা। সেই ধারা বজায় রেখেই বৃহস্পতিবার আরও একদফা শুল্ক চাপানোর ঘোষণা করেন ট্রাম্প।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha