Saturday, August 15, 2026
বাড়ি বিশ্ব সংবাদ কানাডায় কপিল শর্মার সদ্য শুরু হওয়া ক্যাফেতে বন্দুকবাজের হামলা।

কানাডায় কপিল শর্মার সদ্য শুরু হওয়া ক্যাফেতে বন্দুকবাজের হামলা।

কানাডায় কপিল শর্মার সদ্য শুরু হওয়া ক্যাফেতে বন্দুকবাজের হামলা।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ জুলাই : কানাডায় কপিল শর্মার সদ্য শুরু হওয়া ক্যাফেতে বন্দুকবাজের হামলা। সম্প্রতি এই ক্যাফের উদ্বোধন হয়েছিল বিদেশের মাটিতে। কপিল শর্মা ও তাঁর স্ত্রি গিন্নি চাতার্থ সদ্য তাঁদের এক নতুন পথচলা শুরু করেছেন। এবার সেই ক্যাফেতেই দুষ্কৃতি হামলা। জানা যাচ্ছে যে, আচমকাই একটি গাড়ি করে এসে একদল দুষ্কৃতি। তারপরই সদ্য শুরু হওয়া কপিলের ক্যাফে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি চালায়।

যদিও এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে। কিন্তু কেন কেন দুষ্কৃতীদের নিশানায় কপিলের ক্যাফে সেটাও এখনও পরিষ্কার নয়। জানা যাচ্ছে যে, বব্বর খালসা ইন্টারন্যাশনাল জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত লাড্ডি গ্যাংই নাকি এদিন হামলা চালিয়েছে কপিলের ক্যাফেতে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha