স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৪ জুলাই: আফগানিস্তানের মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।এ ছাড়া আরও ৪০ জন নিখোঁজ। গতকাল রোববার দেশটির তালেবান সরকারের এক মুখপাত্র এ কথা বলেন। মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানান, মেইদন ওয়ারদাক প্রদেশের দুর্যোগকবলিত জালরেজ জেলায় জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে।তিনি এক বিবৃতিতে বলেন, ‘খুব দুঃখের সঙ্গে আমরা খবর পেয়েছি যে বন্যায় আমাদের ২৬ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ ৪০ জন। এ ছাড়া সম্পদেরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।’ আফগানিস্তান এশীয় বর্ষা মৌসুমের পদচিহ্নের পশ্চিম প্রান্তে অবস্থিত বলে ভারী বৃষ্টিপাতের কারণে দেশটিতে প্রায়ই আকস্মিক বন্যা দেখা দেয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান