ঢাকা,
১
নভেম্বর
(হি.স.):
ন্যূনতম
মজুরি
মাসিক
৩০
হাজার
টাকার
দাবিতে
বাংলাদেশের
গাজীপুরের
বিভিন্ন
এলাকায়
আবারও
বিক্ষোভ
শুরু
করেছেন
পোশাক
কারখানার
শ্রমিকেরা।
রবিবার
সকাল
থেকে
শ্রমিকদের
বিক্ষোভ
ও
অবরোধের
কারণে
ঢাকা–টাঙ্গাইল
মহাসড়কে
যান
চলাচল
বন্ধ
হয়ে
পড়ে।
কোনাবাড়িতে
পুলিশের
কিয়স্কে
আগুন
দেওয়ার
ঘটনা
ঘটেছে।
পরিস্থিতি
নিয়ন্ত্রণে
রাখতে
পাঁচ
প্লাটুন
বর্ডার
গার্ড
বাংলাদেশ
(বিজিবি)
সদস্য
মোতায়েন
করা
হয়েছে।
এদিন
সকালে
গাজীপুরের
কালিয়াকৈর
উপজেলার
সফিপুর
বাজার,
মৌচাক
ও
তেলিচালা
এলাকায়
শ্রমিকরা
রাস্তা
অবরোধ
করে
বিক্ষোভ
দেখান।
তাঁরা
বেতন
বাড়ানোর
দাবিতে
স্লোগানও
দেন।
কোনাবাড়ী
জোনের
ট্রাফিক
পরিদর্শক
মো.
শহিদুল
ইসলাম
জানান,
সকাল
থেকেই
কোনাবাড়ী
এলাকায়
পুলিশ
সদস্যরা
দায়িত্ব
পালন
করছিলেন।
এ
সময়
শ্রমিকরা
বেতন
বাড়ানোর
দাবিতে
ট্রাফিক
পুলিশ
বক্সে
এসে
ভাঙচুর
ও
আগুন
দেন।
ন্যূনতম
মাসিক
মজুরি
৩০
হাজার
টাকা
করার
দাবিতে
বিভিন্ন
পোশাক
কারখানার
শ্রমিকরা
মিরপুর-১০
গোলচত্বরে
অবস্থান
নিয়ে
সড়ক
অবরোধ
করেন।
একপর্যায়ে
পুলিশ
ও
আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা
ধাওয়া
শুরু
হয়।
পরিস্থিতি
নিয়ন্ত্রণে
পুলিশ
টিয়ারশেল
ও
সাউন্ড
গ্রেনেড
নিক্ষেপ
করে।
এতে
ওই
এলাকায়
উত্তেজনাকর
পরিস্থিতির
সৃষ্টি
হয়।
এদিকে,
পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন
মজুরি
নির্ধারণে
মজুরি
বোর্ড
গঠন
করেছে
সরকার।
বিচারপতি
আশফাকুর
রহমানকে
চেয়ারম্যান করে ৬ সদস্যের
এ
মজুরি
বোর্ড
গঠন
করা
হয়।
রবিবার
সচিবালয়ে
শ্রম
ও
কর্মসংস্থান মন্ত্রক আয়োজিত এক
সাংবাদিক
সম্মেলনে
এই
ঘোষণা
করেন
শ্রম
ও
কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক
চৌধুরী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান