Tuesday, October 13, 2026
বাড়ি বিশ্ব সংবাদ রমুজ প্রণালীকে 'ট্রাম্প প্রণালী' বলা উচিত, মন্তব্য মার্কিন রাষ্ট্রপতির

রমুজ প্রণালীকে 'ট্রাম্প প্রণালী' বলা উচিত, মন্তব্য মার্কিন রাষ্ট্রপতির

রমুজ প্রণালীকে 'ট্রাম্প প্রণালী' বলা উচিত, মন্তব্য মার্কিন রাষ্ট্রপতির

ওয়াশিংটন, ১০ সেপ্টেম্বর (হি.স.): হরমুজ প্রণালীকে 'ট্রাম্প প্রণালী' বলা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রপতি। ইরানের সমালোচনায় সরব হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, "ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আমেরিকা জয়লাভ করলেই তেলের দাম কমে যাবে; আর আমরা সেই জয়ের পথেই আছি। আমার মনে হয় হরমুজ প্রণালীর নাম বদলে 'ট্রাম্প প্রণালী' রাখা উচিত। আমি নিশ্চিত, এতে ইরানের নেতৃত্ব দারুণ খুশি হবে। অবশ্য আমার মনে হয় না তারা এ নিয়ে খুব একটা খুশি হবে। আসলে কোনও কিছুতেই তাদের খুশি হতে দেখি না। তাদের দেশটাই তো ভেঙে পড়ছে।"

ট্রাম্প আরও বলেন, "এখন আমাদের দেশ রাশিয়া ও সৌদি আরবের সম্মিলিত উৎপাদনের চেয়েও বেশি গ্যাস ও তেল উৎপাদন করছে। আমরাই এখন বিশ্বের বৃহত্তম (তেল উৎপাদনকারী)। আর এর মধ্যে ভেনেজুয়েলাও অন্তর্ভুক্ত—যাদের আমরা সবেমাত্র আমাদের এই ছোটখাটো মজুত ভাণ্ডারের সঙ্গে যুক্ত করেছি। এটি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি। ৬৫ বিলিয়ন ব্যারেল তেল এখন আমাদের দখলে, আর জানেন তো এর মেয়াদ কত বলা হচ্ছে? কত দিন চলবে? ৫০০ বছর। আমাদের সম্পর্কটা চমৎকার।"

ডালাসে আয়োজিত আরএনসি-র মধ্যবর্তীকালীন সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ২০২৬ সালে রিপাবলিকান পার্টি যদি সিনেট ও হাউস—উভয়ের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়, তবে তিনি প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫,০০০ ডলারের লভ্যাংশ প্রদান করবেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha