কাঠমান্ডু, ২৬ আগস্ট (হি. স. ) : নেপালের কোশি নদীতে হড়পা বানে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে প্রায় ৫০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে প্রশাসন।
নিখোঁজের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। একটা সময় বলা হচ্ছিল নিখোঁজ আছেন ৩৮৪ জন পর্যটক। তার মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালের নাগরিক।
সূত্রের খবর, বিদেশি নাগরিকদের মধ্যে ১০৫ জন ভারতের এবং বাকিরা ব্রিটেন, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস-সহ বিভিন্ন দেশের। তবে, পর্যটন বোর্ড স্পষ্ট জানিয়েছিল, এই সংখ্যাগুলি প্রাথমিক৷ ট্রাভেল এজেন্সি, স্থানীয় কর্তৃপক্ষ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তা যাচাই করে নিশ্চিত করা হচ্ছে।
পর্যটন বোর্ড আরও জানিয়েছে, নিখোঁজ কয়েকজন পর্যটকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে ফোন করে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান