Sunday, August 23, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ফের ভূমিকম্পে কাঁপল জাপান, আহত কমপক্ষে ৩০ জন

ফের ভূমিকম্পে কাঁপল জাপান, আহত কমপক্ষে ৩০ জন

ফের ভূমিকম্পে কাঁপল জাপান, আহত কমপক্ষে ৩০ জন

টোকিও, ২৩ আগস্ট (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে টোকিও-সহ বিস্তীর্ণ এলাকা। এই ঘটনায় মোট ৩০ জন আহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৯। দক্ষিণ ইবারাকি প্রিফেকচারে মাটির থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবেই পরিচিত ওই এলাকা। কম্পনের জেরে টোকিও ও নারিতা বিমানবন্দরগামী এক্সপ্রেস ট্রেন-সহ বেশ কয়েকটি স্থানীয় ট্রেন পরিষেবা ব্যাহত হয়। তবে শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা স্বাভাবিক ছিল। বেশিরভাগ মানুষ ঘুমের মধ্যে ভূমিকম্প অনুভব করেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha