Tuesday, August 11, 2026
বাড়ি বিশ্ব সংবাদ হরমুজ পার করলে গুনতে হবে পরিষেবা কর, পরিকল্পনা ইরানের অন্দরে

হরমুজ পার করলে গুনতে হবে পরিষেবা কর, পরিকল্পনা ইরানের অন্দরে

হরমুজ পার করলে গুনতে হবে পরিষেবা কর, পরিকল্পনা ইরানের অন্দরে

বেজিং, ৫ জুলাই (হি স)। হরমুজ প্রণালী পারাপারে পরিষেবা কর দিতেই হবে! নিজেদের দাবিতে অনড় ইরান। চিনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এ প্রসঙ্গে জানান, হরমুজ দিয়ে চলাচল করা জাহাজগুলির উপর নতুন কাঠামোয় পরিষেবা কর আরোপের পরিকল্পনা চলছে। তবে সাম্প্রতিক সংঘর্ষের সময় ইরান তাদের সমর্থনকারী দেশগুলিকে ‘বিশেষ’ সুবিধা দেওয়ার বিষয়টিও ভাবনাচিন্তা করছে।

বেজিঙে বিশ্ব শান্তি ফোরামে ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি শনিবার হরমুজ প্রণালীতে করের বিষয়টি জানান। তিনি বলেন, ‘‘কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ওমানের সঙ্গে নতুন ব্যবস্থা স্থাপনের বিষয়ে কাজ করছে ইরান।’’

প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় অশান্তির সময়ে হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দিয়েছিল ইরান। তারা স্পষ্ট জানিয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে কোনও জাহাজ পারাপার করতে দেবে না। কেউ জোর করে পার হওয়ার চেষ্টা করলে হামলার সম্মুখীন হবে। পরে কিছু দেশের জন্য সেই অবরোধ শিথিল করে ইরান। সেই তালিকায় জায়গা পেয়েছিল ভারতীয় জাহাজগুলিও। অনেকের মতে, নয়া ব্যবস্থা যদি চালু হয় সেখানে ভারত কিছু ছাড় পেতে পারে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha