Saturday, October 31, 2026
বাড়ি বিনোদন প্রয়াত বলিউডের বিশিষ্ট পরিচালক সঞ্জয় গুপ্তা, চলচ্চিত্র জগতে শোকের আবহ

প্রয়াত বলিউডের বিশিষ্ট পরিচালক সঞ্জয় গুপ্তা, চলচ্চিত্র জগতে শোকের আবহ

প্রয়াত বলিউডের বিশিষ্ট পরিচালক সঞ্জয় গুপ্তা, চলচ্চিত্র জগতে শোকের আবহ


মুম্বই, ৩১ অক্টোবর (হি.স.): হিন্দি চলচ্চিত্র জগতের বিশিষ্ট পরিচালক ও চিত্রনাট্যকার সঞ্জয় গুপ্তা প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’ (প্রযোজক), ‘শুটআউট অ্যাট বদালা’ এবং ‘কাবিল’-এর মতো বহু চর্চিত অ্যাকশন ও ক্রাইম থ্রিলার সিনেমার নির্মাতা হিসেবে তিনি দর্শকদের মনে নিজস্ব পরিচিতি তৈরি করেছিলেন। শনিবার তাঁর আকস্মিক প্রয়াণের খবর নিশ্চিত করেছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তথা এফডব্লিউআইসিই-র প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত।

পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নিজের বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। সেই চোটের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সমাজমাধ্যমে শোকপ্রকাশ করে অশোক পণ্ডিত লিখেছেন, "খবরটি অত্যন্ত বেদনাদায়ক ও স্তম্ভিত করার মতো। এইমাত্র জানতে পারলাম আমাদের প্রিয় বন্ধু ও বিশিষ্ট পরিচালক সঞ্জয় গুপ্তা আর নেই। নিজের বাড়িতে মাথায় আঘাত পেয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খুব তাড়াতাড়ি আর এক প্রতিভাকে আমরা হারালাম। চমৎকার গল্প কথক, জীবনরসে ভরপুর এবং একজন অত্যন্ত অনুরাগী চলচ্চিত্র নির্মাতা ছিলেন তিনি। আমাদের ইন্ডাস্ট্রির এক অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।"

নব্বইয়ের দশকে ‘আতশ’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর। এরপর ভারতীয় চলচ্চিত্রে স্টাইলাইজড ক্রাইম ড্রামা ও আন্ডারওয়ার্ল্ড ঘরানার সিনেমা নির্মাণে এক নতুন ধারা এনেছিলেন সঞ্জয় গুপ্তা। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড ও বিনোদন জগত।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha