Tuesday, August 11, 2026
বাড়ি শ্রেণী বহির্ভূত জিএমপি-র ২৩ তম কেন্দ্রীয় সম্মেলন ২৯-৩০ জানুয়ারি

জিএমপি-র ২৩ তম কেন্দ্রীয় সম্মেলন ২৯-৩০ জানুয়ারি

জিএমপি-র ২৩ তম কেন্দ্রীয় সম্মেলন ২৯-৩০ জানুয়ারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জানুয়ারি: ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির ২৩ তম কেন্দ্রীয় সম্মেলন ২৯-৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। ২৩ টি মহকুমা, ১৫৭ টি অঞ্চল, ৭৯৬ টি ইউনিট থেকে ৫৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবে। ২৯ জানুয়ারি ১১ টায় টাউনহলে আয়োজন শুরু হবে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হবে। দুপুর ১২ টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সংগঠনের নেত্রী বৃন্দা কারাত, পুলিটব্যুরোর প্রাক্তন সদস্য মানিক সরকার, রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ অন্যান্যরা বক্তব্য রাখবেন। মঙ্গলবার দশরথ দেব স্মৃতি ভবনে সাংবাদিক সম্মেলন করে গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা সংগঠনের সম্মেলনের ঘোষণা দেন। তিনি বলেন, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই তেজি করার বার্তায় এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে। চাকরি, শূন্যপদ পূরণ, মনরেগা, কর্মসংস্থান সহ একাধিক ইস্যুতে আলোচনা হবে সম্মেলনে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নরেশ জমাতিয়া। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন আয়োজিত সম্মেলনে যাতে সকলে উপস্থিত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের উদ্যোগ নেয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha