Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য সরকারের লক্ষ্য সামাজিক সুরক্ষা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা : মুখ্যমন্ত্রী

সরকারের লক্ষ্য সামাজিক সুরক্ষা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা : মুখ্যমন্ত্রী

সরকারের লক্ষ্য সামাজিক সুরক্ষা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা : মুখ্যমন্ত্রী

 

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ অক্টোবর :খোয়াইয়ে ২৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ১৫ কোটি ব্যয়ে বহুতল বাণিজ্যিক ভবনের ভূমিপূজন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। যা খোয়াইয়ের পরিকাঠামোগত উন্নয়নে নতুন সংযোজন। খোয়াই শহরের সুভাষপার্ক বইমেলা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন হয় চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে। এরপর মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি প্রায় ২৪ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন।

 পাশাপাশি ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুতল বাণিজ্যিক ভবন ও পার্কিং কমপ্লেক্সের ভূমিপূজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য সামাজিক সুরক্ষা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলে আত্মনির্ভর ত্রিপুরা বানানো। এর জন্য প্রতিদিন চলছে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন। আজকের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনের মধ্য দিয়ে খোয়াই জেলার জন্য নতুন করে দরজা খুলে গেছে।

 অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা সমিত রায় চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, জেলাশাসক রজত পন্থ, জেলা পুলিশ সুপার ভোগতি জগদেশ্বর রেড্ডি, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, মুখ্য সচেতক কল্যাণী রায়-সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha