Sunday, October 11, 2026
বাড়ি রাজ্য জিবি রেসিডেন্ট ডাক্তারদের কর্মবিরতির হুঁশিয়ারি, নড়েচড়ে বসল পুলিশ

জিবি রেসিডেন্ট ডাক্তারদের কর্মবিরতির হুঁশিয়ারি, নড়েচড়ে বসল পুলিশ

জিবি রেসিডেন্ট ডাক্তারদের কর্মবিরতির হুঁশিয়ারি, নড়েচড়ে বসল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক আগরতলা ৪ অক্টোবর :- গত ২৯ সেপ্টেম্বর জিবি হাসপাতালে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন জিবি হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসকরা। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন।


ঘটনার পরিপ্রেক্ষিতে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার ভারপ্রাপ্ত আধিকারিক পরিতোষ দাসের পক্ষ থেকে পুলিশের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ২৯ সেপ্টেম্বরের ঘটনাকে কেন্দ্র করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।


রেসিডেন্ট চিকিৎসকদের পক্ষ থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়ায় হাসপাতালের পরিষেবা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। তবে কর্মবিরতি হলে কোন কোন পরিষেবা প্রভাবিত হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।


এদিকে, পুলিশ প্রশাসনের বক্তব্য সামনে আসার পর পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক সংগঠন এবং পুলিশের মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয় কি না, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha