Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য শহর থেকে বধু অপহরণের পর ধর্ষণের অভিযোগ নিয়ে তদন্ত চলছে বলে জানান আইজি

শহর থেকে বধু অপহরণের পর ধর্ষণের অভিযোগ নিয়ে তদন্ত চলছে বলে জানান আইজি

শহর থেকে বধু অপহরণের পর ধর্ষণের অভিযোগ নিয়ে তদন্ত চলছে বলে জানান আইজি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ আগস্ট : গত সোমবার এমবিবি কলেজ চত্বর থেকে একটি গৃহবধূর অপহরণ হয়। পরবর্তী সময় গৃহবধূর স্বামীর কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চায়। সেই টাকা না পেয়ে গৃহবধূকে একটি নিড়াল নিস্তব্ধ জায়গায় নিয়ে গণধর্ষণ করে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে ফেলে যায়। মঙ্গলবার গৃহবধূর পক্ষ থেকে মামলার পর এখন পর্যন্ত অভিযুক্তদের জালে তুলতে পারছে না পুলিশ।

এদিকে ৪৮ ঘণ্টা পর রাজ্য পুলিশের আইজি আইনশৃঙ্খলা মনচাক ইপ্পার বলেন, গৃহবধূর বক্তব্য অনুযায়ী পৃথক পৃথক অ্যাঙ্গেল থেকে পুলিশ তদন্ত করতে শুরু করেছে। যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করবে পুলিশ। পাশাপাশি তিনি আর জানিয়েছেন পুলিশ টাইমলাইন সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে শুরু করেছে। খুব দ্রুত অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, ঘটনার পর মামলা হওয়ার ৪৮ ঘণ্টা পরও কেন পুলিশ কেন অভিযুক্তকে জালে তুলতে পারছে না? যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা রাজ্যে আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন সৃষ্টি হতে শুরু করেছে। এই ঘটনার পর আবারো প্রমাণ করছে ত্রিপুরা পুলিশের তদন্ত প্রক্রিয়া কতটা দুর্বল। নাহলে পুলিশ সিসি ক্যামেরায় রেকর্ড সংগ্রহ করে অভিযুক্তদের জলে তুলতে পারছে না কেন? গত কয়েক মাসে আগরতলা শহরের মধ্যে চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ মূলক কার্যকলাপ বেড়ে চলেছে। পুলিশের ব্যর্থতা চরম আকার ধারণ করছে। তদন্তে নেমে পুলিশ কোন কার্যকরী ভূমিকা নিতে পারছে না। যার ফলে সাধারণ মানুষ আতঙ্কে ভুগছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha