Tuesday, August 11, 2026
বাড়ি বিশ্ব সংবাদ জাপান থেকে নেতাজির ভস্ম এনে ভারতে শেষকৃত্য, কন্যার আবেদনে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

জাপান থেকে নেতাজির ভস্ম এনে ভারতে শেষকৃত্য, কন্যার আবেদনে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

জাপান থেকে নেতাজির ভস্ম এনে ভারতে শেষকৃত্য, কন্যার আবেদনে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি. স.) : জাপানের টোকিওর রেনকোজি মন্দিরে রাখা নেতাজির ‘চিতাভস্ম’ ভারতে ফেরাতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ।

জাপান থেকে নেতাজির চিতাভস্ম ভারতে এনে শেষকৃত্য সম্পন্ন করতে চান তিনি। তাঁর আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাইল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।

নেতাজির অন্তর্ধান রহস্যের জট এখনও কাটেনি। ১৯৪৫ সালের ১৮ অগস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে বলে অনেকে মনে করেন। আবার তা মানতে চান না অনেক নেতাজি বিশেষজ্ঞই।

রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম নেতাজির কি না, তা নিয়ে বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অনিতা বসু পাফ।

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে তাঁর আবেদনের শুনানি হয়। অনিতা বসু পাফের পক্ষে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, জাপান থেকে নেতাজির নিয়ে এসে ভারতে শেষকৃত্য সম্পন্ন করতে চান তাঁর কন্যা। এই আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চেয়ে নোটিস ইস্যু করল প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ। এখন কেন্দ্র কী জবাব দেয়, সেটাই দেখার।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha