স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট :উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের বিধানসভা কেন্দ্রে রাস্তায়
নামলো জনগণ। প্রতিবাদে সরব হয়ে রাস্তা সংস্কারের দাবি করেন বিকাশ ত্রিপুরার সরকারের
কাছে। ঘটনা ১৮ সূর্যমনি নগর বিধানসভার চৌমুহনি বাজার গ্ৰাম পঞ্চায়েত এলাকার হাতিলেটা
এলাকায়। এলাকার রেল ব্রীজের নীচের বিস্তির্ণ জায়গাজুড়ে রাস্তার চরম বেহাল দশা দীর্ঘদিন
ধরে। কিন্তু রাস্তা সংস্কারের উদ্যোগ নেই স্থানীয় পঞ্চায়েত জনপ্রতিনিধি থেকে শুরু
করে কারোরই। যার ফলে গোটা রাস্তাটি খানাখন্দে পরিনত হয়ে জল জমাট বেঁধে হাঁস স্নানের
পুকুরে পরিনত হয়েছে। এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয়
পঞ্চায়েত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ জানালে কোন সদোত্তর পায়নি।
অবশেষে রবিবার দুপুরে ভুক্তভোগী সাধারণ মানুষ জড়ো
হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বলেন, ভোট আসলে প্রধান মেম্বার মা, মাসি বলে এলাকাবাসীর
বাড়ি ঘর ছাড়ে না। আর ভোটে জয় যুক্ত হয়ে তাদের পেট ভরলে, তারা ভাবে জনগণেরও পেট
ভরে গেছে। আর আগা থেকেই গোড়া পর্যন্ত তারাই রাজা। জনগণ পচে গলে মরে যাক, দেখে লাভ
নেই। এলাকাবাসী আরো প্রশ্ন তোলেন, প্রধান এবং মেম্বার তারা কি চোখে দেখেনা রাস্তাটি
খারাপ হয়ে আছে? আজকে তাদের পুনরায় জানানোর পর তারা বলেন নেতা ভোলা সাহাকে বিষয়টি
জানাবে। রবিবার এই রাস্তার জমাট বাধা জলে হাঁসের ভাসতে দেখা গেছে।
এখন দেখার কবে নাগাদ জানায় এবং রাস্তা সংস্কার করা
হয়। এলাকাবাসীর মানুষ দাবি অতিদ্রুত যেন রাস্তাটির সংস্কার করে মানুষ চলাচলের উপযোগী
করা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান