Monday, August 10, 2026
বাড়ি রাজ্য বিদ্যালয়ের করুণ দশা, ১১ জন ছাত্র-ছাত্রীর জন্য ৪ জন শিক্ষক

বিদ্যালয়ের করুণ দশা, ১১ জন ছাত্র-ছাত্রীর জন্য ৪ জন শিক্ষক

বিদ্যালয়ের করুণ দশা, ১১ জন ছাত্র-ছাত্রীর জন্য ৪ জন শিক্ষক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : ডাবল ইঞ্জিন সরকারের আমলে শিক্ষা বিপ্লবের করুণ দশা জম্পুইজলা মহকুমা শিব ঠাকুর পাড়া জে বি স্কুলে গেলে দেখা যায়। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বেহাল দশা নিয়ে উঠছে নানা প্রশ্ন। অথচ ঘুম ভাঙছে না দপ্তরের। বিদ্যালয়ে নেই পর্যাপ্ত ক্লাস রুম, নেই দেওয়াল, পাশাপাশি রয়েছে বিশুদ্ধ পানীয় জলের সমস্যাও। অভিযোগ, বিষয়টি নিয়ে দপ্তরে বারবার জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।

 আরো জানা যায় যখন রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক সংকট চলছে, তখন সুষ্ঠু বদলি নিতির অভাবে বর্তমানে এই স্কুলে মাত্র ১১ জন ছাত্র-ছাত্রীর জন্য চারজন শিক্ষক রয়েছেন। দীর্ঘদিন ধরে সমস্যাগুলি চলতে থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের কোনও হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের। অভিভাবক এলাকাবাসীর দাবি, দ্রুত স্কুলের পরিকাঠামো উন্নয়ন করে ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য। এদিকে বিদ্যালয়ের ইনচার্জ জিতেন্দ্র দেববর্মা জানান, যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলি জেলা শিক্ষা আধিকারিকের গোচরে নেওয়া হয়েছে। কিন্তু সমাধানের কোন রাস্তা বের করা হয়নি। যার কারনে তিনি নিরুপায়। এমনটাই ক্যামেরার সামনে স্পষ্ট করলেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha