Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য মহারাজার জন্মজয়ন্তী কংগ্রেসের

মহারাজার জন্মজয়ন্তী কংগ্রেসের

মহারাজার জন্মজয়ন্তী কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১৯ আগস্ট : প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্ম জয়ন্তী। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। উপস্থিত সকলে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রতি কৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান আধুনিক ত্রিপুরার রুপকার ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। মঙ্গলবার ওনার ১১৭ তম জন্ম জয়ন্তী। রাজন্য শাসন কালের মধ্যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ছিলেন একজন অন্যতম রাজা। তিনি ছিলেন একজন শিক্ষা বিদ। তিনি প্রজা সুলভ মনোভাব নিয়ে রাজ্য শাসন করেছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha