Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য আনন্দনগর ছাত্রী নিবাসে চুরি

আনন্দনগর ছাত্রী নিবাসে চুরি

আনন্দনগর ছাত্রী নিবাসে চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : শ্রীনগর থানার অন্তর্গত পশ্চিম আনন্দনগর ছাত্রী নিবাস থেকে রবিবার রাতে চোরের দল হানা দেয়। চুরি করে নিয়ে যায় স্বর্ণালংকার সহ প্রায় নগদ দেড় লাখ টাকা। ঘটনার বিবরণে জানা যায়, গত কিছুদিন আগে ছাত্রীদের বাড়িতে পাঠানো হয়। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস ও কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে হোস্টেল বন্ধ থাকায় ইনচার্জ সুপ্রিয়া দেবনাথও বাড়িতে চলে যান।

 পাশাপাশি হোস্টেলের নৈশ্য প্রহরী রবীন্দ্র মজুমদার ইনচার্জকে না বলে রবিবার নাইট ডিউটিতে আসেননি বলে অভিযোগ। সেই সুযোগই  চোরের দল হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরবর্তী সময় শ্রীনগর থানায় খবর দেওয়া হয়। ঘটনার স্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ কিছুদিন ধরেই শ্রীনগর থানার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে চোরের দল। পুলিশ চোরকে আটক করতে পারছেন না বলে অভিযোগ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha