Monday, August 17, 2026
বাড়ি রাজ্য এসির পাইপ সহ আটক কুখ্যাত চোর

এসির পাইপ সহ আটক কুখ্যাত চোর

এসির পাইপ সহ আটক কুখ্যাত চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : আগরতলা শহরে এসির পাইপ চুরির হিড়িক চলছে। থানায় একাধিক অভিযোগ জমা করার পর এক চোরকে গ্রেফতার করতে সক্ষম হল বটতলা ফাঁড়ির পুলিশ। সোমবার এই বিষয়ে বিস্তারিত জানান পশ্চিম আগরতলা থানার ওসি।

 তিনি জানান অভিযুক্তের নাম হলো নূর ইসলাম হোসেন। তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে এসির কপার পাইপ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে সে রাজধানীর জয়নগর এলাকার সহ বিভিন্ন এলাকা থেকে চুরি করেছেন। তার বাড়ি অমরপুর বীরগঞ্জের। পুলিশ অভিযুক্ত চোরকে রবিবার বটতলা এলাকা থেকে আটক করেছে। সোমবার অভিযুক্ত চোরকে আদালতে তুলে পুলিশ। পুলিশের ধারণা তার সাথে জড়িত রয়েছে আরও অনেকে। পুলিশ বাকি অভিযুক্তদের নাম জানা যাবে। পুলিশ আশাবাদী গোটা চক্রকে জাল তুলতে পারবে। নির্দিষ্ট ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha