Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ড্রাগসের কৌটা সহ আটক ৪

ড্রাগসের কৌটা সহ আটক ৪

ড্রাগসের কৌটা সহ আটক ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : আমবাসা রেলস্টেশন সংলগ্ন হৃদয় বস্তি এলাকার পার্শবর্তী জঙ্গল থেকে চার ড্রাগস কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ এবং টিএসআর জওয়ানরা। তাদের কাছ থেকে মোট ৬২ কৌটা ড্রাগস উদ্ধার হয়। এছাড়া তাদের কাছ থেকে মোবাইল সিরিজ উদ্ধার হয় এই অভিযান কালে।

বর্তমানে তাদেরকে আমবাসা থানায় এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ধৃতরা একতা দেব্বর্মা, জ‍্যোতিষ দেব্বর্মা, সঞ্জিত পাল এবং সঞ্জীব পাল। তারা নিজেরাও ড্রাগসের নেশা করে এবং বিক্রি করে বলে ধারণা পুলিশের। এর মধ্যে একতা এবং জ‍্যোতিষ দেব্বর্মা একাধিক বার ড্রাগসের মামলায় গ্রেপ্তার হয়ে জেল খেটেছে বলে পুলিশের কাছ থেকে জানা যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha