Thursday, August 20, 2026
বাড়ি রাজ্য স্বাধীনতার পর দেশ সার্বিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে : রাজ্যপাল

স্বাধীনতার পর দেশ সার্বিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে : রাজ্যপাল

স্বাধীনতার পর দেশ সার্বিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে : রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ আগস্ট : রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি শুক্রবার সকালে রাজধানীর সার্কিট হাউস গান্ধী মূর্তিতে, গান্ধীঘাট স্থিত গান্ধীবেদীতে এবং এলবার্ট এক্কা পার্কে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাজ্যপাল। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ধীরে ধীরে সার্বিক ক্ষেত্রে এগিয়ে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে দেশের অনেক বিকাশ হচ্ছে। গত দু'বছর আগে ভারত বর্ষ বিশ্বের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে চতুর্থ স্থানে এসেছে।

এক বছরের মধ্যে তৃতীয় স্থানে আসবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল। বিশ্বের মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হলো ভারত বর্ষ। ভারতবর্ষের মতো বিকল্প আর কোন দেশে সর্ববৃহৎ গণতন্ত্র নেই। রাজ্যপাল ত্রিপুরার প্রসঙ্গে বলেন, রাজ্য সরকার শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। ২০৪৭ সালের মধ্যে বিশ্বের মধ্যে ভারত সবচেয়ে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে ত্রিপুরা নাগরিকদেরও এগিয়ে যেতে হবে। এদিন রাজ্যপালের সঙ্গে ছিলেন মন্ত্রী রতন লাল নাথ সহ প্রশাসনিক আধিকারিকরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha