Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য সীমান্ত ডিঙিয়ে দুইটি গরু চুরি

সীমান্ত ডিঙিয়ে দুইটি গরু চুরি

সীমান্ত ডিঙিয়ে দুইটি গরু চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ আগস্ট :সীমান্ত ডিঙিয়ে এসে বাংলাদেশি চোরেরা একটি বাড়ি থেকে ঘরের দরজা ভেঙ্গে দুই টি গরু চুরি করে নিয়ে গেছে। ঘটনা মঙ্গলবার গভীর রাতে খোয়াই থানার অন্তর্গত পহরমুড়া গ্রাম পঞ্চায়েতের শাস্ত্রী পাড়ায়। ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায়। জনৈক্য সুবোধ দেবনাথ ঘর থেকে বের হয়ে পরিবারের লোকজন লক্ষ্য করেন গোয়াল ঘরের দরজা খোলা। গোয়াল ঘরে ঢোকে তারা দেখেন চারটি গরু নিয়ে গেছে চোরেরা।

পরিবারের লোকজনদের চিৎকারে সীমান্তবর্তী এলাকার অন্যান্য বাসিন্দারা বের হয়ে আসেন। এরপরই সীমান্তে দুইটি গরু দেখতে পান তারা। উদ্ধার করে নিয়ে আসেন পরিবারের লোকজনরা। অপর দুইটি গরু উদ্ধার করা সম্ভব হয়নি। বাংলা দেশী চোরের দল চুরি করে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ -র ভূমিকা নিয়েও এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করেছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha