Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য মোবাইল চোর সন্দেহে আটক যুবক

মোবাইল চোর সন্দেহে আটক যুবক

মোবাইল চোর সন্দেহে আটক যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ জুলাই : গত তিনদিন আগে চেন্নাই থেকে আগরতলাতে ট্রেনে করে আসার সময় দুইটি মোবাইল চুরি হয়েছে ট্রেনের এক যাত্রীর। বৃহস্পতিবার উদয়পুর মহকুমার শালগড়া হদ্রা এলাকার বাসিন্দা আব্দুল রহিম দুইটি মোবাইল উদয়পুর নিউটাউন রোড স্থিত প্রসেনজিৎ পালের দোকানে নিয়ে বিক্রি করার জন্য।

তখন প্রসেনজিৎ -র সন্দেহ হয়। ইতিমধ্যে কলকাতা থেকে যার মোবাইল তার বড়ভাই টেলিফোন করেছে। আর টেলিফোনটি ধরে কথা বলেছে প্রসেনজিৎ। তখন প্রসেনজিৎকে বলে মোবাইলটি চুরি হয়েছে। সাথে সাথে প্রসেনজিৎ রাধা কিশোর পুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। আব্দুল রহিমকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ আব্দুলকে জিজ্ঞেস করে জানতে চাইছে কি ভাবে মোবাইল দুইটি তার কাছ এসেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha